নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারী, ২০১৭
জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কম-এ ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দিয়েছেন জাতীয় সংসদের ২৮ সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি আমার এমপি ডটকমে মো. আলী কামাল সুমনকে তাঁর প্রতিনিধি হিসাবে সুপারিশ করেছেন।
সাংসদ কেয়া চৌধুরী তাঁর অফিসিয়াল প্যাডে মো. আলী কামাল সুমনকে তাঁর সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করার উপযুক্ত বলে সুপারিশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি ডট কমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত।
উল্লেখ্য, সংসদ সদস্যদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছে আমার এমপি ডট কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকাণ্ডের খোঁজ রাখতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগকে আরও সহজতর করে তুলতে এ উদ্যোগ। আমার এমপি ডট কম এ গিয়ে নির্বাচনী আসনের সাধারণ নাগরিক বা দেশের যে কোন নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন এ ওয়েবসাইটের মাধ্যমে।