Sylhet Today 24 PRINT

জয়নাল আবেদীন বদলি, নতুন জেলা প্রশাসক পাচ্ছে সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

নতুন জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলার বর্তমান জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারকে পেতে যাচ্ছে সিলেট।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সিলেটের বর্তমান জেলা প্রশাসক জয়নাল আবেদীনকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শীঘ্রই নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগ দিবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.