বিশ্বনাথ প্রতিনিধি | ০৮ ফেব্রুয়ারী, ২০১৭
বিশ্বনাথে মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল, কিরাত, গজল ও পাগড়ি বিতরণ সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর ঢাকা মহানগরের সভাপতি হযরতুল আল্লামা আবু নছর জিহাদী।
এরআগে দুপুরে গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি বিতরণ করেন মাহফিলের বিশেষ অতিথি জালালপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম।
মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আকরম আলী ও প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো: আকবর আলীর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন বি-বাড়িয়ার হযরত মাওলানা জালাল শাহ আল কাদরী, বয়ান পেশ করেন তুরুক খলার হযরত মাওলানা ফয়েজ আহমদ এবং শাবান টেংরা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মারুফ বিল্লাহ। মাহফিলে আমন্ত্রিত অতিথির বয়ান পেশ করেন ভালকি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদির।
হিফয সম্পন্নকারী নেত্রকোনার মোহনগঞ্জের চাঁনপুর গ্রামের মো: আলী হোসেনের পুত্র মো: আব্দুল কাদির, বিশ্বনাথ উপজেলার লালাবাজারের চানপুর গ্রামের মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের পুত্র মাহফুজুর রহমান আল মারজান, টেংরা বাঘমারা গ্রামের মাহমদ আলীর পুত্র জুবেল আহমদ এবং টেংরা গ্রামের লিলু মিয়ার কন্যা ছাবিনা বেগমকে পাগড়ী প্রদান করা হয়।
এছাড়া কিরাত প্রতিযোগিতায় ১ম হয়েছে ভালকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কামরান আহমদ, ২য় হয়েছে হযরত শাহজালাল (র:) ডিএইচ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাদিকুর রহমান এবং ৩য় হয়েছে মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল কাদির।
গজল প্রতিযোগিতায় ১ম হয়েছে মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইমরান আহমদ, ২য় হয়েছে শেখ হাবিবুল্লাহ দাখিল মাদ্রাসার ছাত্র ইমাদ উদ্দিন এবং ৩য় হয়েছে হযরত শাহপরান (রহ:) বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র জাকির আহমদ।