Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শোয়েব আহমদ চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকার বাসিন্দা শোয়েব আহমদ চৌধুরী সিলেটে আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত যুক্ত ছিলেন।

আজ বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জের রণকেলিতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.