মাধবপুর প্রতিনিধি | ০৮ ফেব্রুয়ারী, ২০১৭
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা কলেজের ছাত্র পারভেজ হত্যা মামলার আসামি ও একটি চুরির মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মঙ্গল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ফেব্য়ারুরি) রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মঙ্গল মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ।