Sylhet Today 24 PRINT

সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বনাথ প্রেসক্লাবে সভা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুনবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ও সাবেক সভাপতি সমকালের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ-সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, যুগ্ম-সম্পাদক এনামুল হক মামুন, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, এম.আর টুনু তালুকদার ও সহযোগী সদস্য আব্দুস সালাম।

শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ফাঁসির দাবি জানিয়ে সভায় বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে সাংবাদিককে লক্ষ্য করে নিজের শটগান দিয়ে গুলি করা এটা পরিকল্পিত ও প্রকাশ্যে হত্যা। কাজেই মেয়র মিরুর ফাঁসিসহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমুল শাস্তি প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবিও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.