Sylhet Today 24 PRINT

সিলেট সফররত লুটন মেয়রকে সিসিকের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট সফররত যুক্তরাজ্যে লুটন মেয়র কাউন্সিলর তাহের খানকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব লুটন মেয়র কাউন্সিলর তাহের খানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, লুটন কাউন্সিলর ইরাক উল করিম চৌধুরী, লুটন কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার ফজিলত আলী খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ইউএন সদস্য এম আক্কাছ খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ইউএন উপদেষ্টা এম এ মোনায়েম চৌধুরী, ব্যানিয়ান বৃটিশ স্কুলের ইনচার্জ ফারহানা ইসলাম উর্মিসহ সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.