Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি ওই বিদ্যালয়ে যান।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শহিদুল ইসলাম চৌধুরী, ডিসি ফয়ছল মাহমুদ, ডিপিইও মো. নুরুল ইসলাম, এডিপিইও মো. আমিরুল ইসলাম, পিটিআই এর সুপার মো. শামীম আরা, ইউইও আব্দুল মুন্তাকিম, সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, ইউইও জৈন্তাপুর মো. মহি উদ্দিন, ইউআরচি এর ইন্সট্রাক্টর আরিফুর রহমান ভুইয়া, এইউইও লিপিকা রায়, আশরাফুল আলম, মো. সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী বেগম, সহকারি শিক্ষিকা মালেকা আক্তার জাহান, ছন্দা রানী দাস, ফাহমিদা পারভীন, নিপা চৌধুরী, রোমেনা বেগম, সুলতান আহমদ প্রমুখ।

মন্ত্রী এসময় প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.