Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে আগামী ৬ মার্চ প্রথম উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন দলের প্রর্থীরা। বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ময়নুল হক চৌধুরী, আওয়ামীলীগ থেকে আতাউর রহমান, জাপা থেকে শিব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আকামত আলী রুবেল, আখতারুজ্জামান চৌধুরী জগলু, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি থেকে গয়াছ মিয়া, আ’লীগ থেকে দিলদার আলী, ফেরদৌস খান, জাপা থেকে জাবের আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র থেকে শারমিন আক্তার, আ’লীগ থেকে মুক্তা পারভিন, বিএনপি থেকে মুছলিমা আক্তার চৌধুরী, স্বতন্ত্র হুসনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, সিলেট বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিএনপি নেতা চেরাগ আলী, কামরুল ইসলাম জায়গীরদার, আলা উদ্দিন রিপন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ শওকত আলী বলেন, গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.