Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক  |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

দক্ষিণ সুরমায় লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পরপরই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামের নাম ফলকের নির্ধারণী নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুম্মার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন রশীদ জানা, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.