Sylhet Today 24 PRINT

সুরঞ্জিত সেনগুপ্তের জন্য ছাতকে বিশেষ প্রার্থনা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির আত্মার শান্তি কামনায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বিশেষ প্রার্থনা শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস, উপজেলা আ.লীগের মহিলা সম্পাদিকা শিখা রানী দে, শিক্ষক প্রনব দাস মিঠু প্রমুখ।

বিশেষ প্রার্থনায় গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবুল পাল, সাবেক ইউপি সচিব সুকেশ রঞ্জন পাল, মুক্তিযোদ্ধা গোপাল দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক বিজয় রায়, অর্থ সম্পাদক স্বপন পাল, ব্যবসায়ী নেপাল চন্দ্র পাল, শহরের কেন্দ্রীয় শ্মশানঘাট কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি তুনু রায়, প্রকৌশলী রতন দেবনাথ, শিক্ষক পংকজ দাস, সমরজিত কর বাবুল, লিটন ঘোষ, মিটন রায়, শিক্ষক আশিষ কুমার দাস, তাতিকোনা পূজা কমিটির সাধারন সম্পাদক বাবুল চৌধুরী, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নিতাই রায়, অর্থ সম্পাদক চম্পু দত্ত, সাংগঠনিক সম্পাদক রাজন কুমার দাস, দপ্তর সম্পাদক সৌরভ রঞ্জন দাস, বনমালী চৌধুরী, প্রনব চক্রবর্ত্তী, নান্টু বর্ধন, গনেশ মজুমদার, সাধু পালসহ সনাতন ধর্মাবলম্বি লোকজন অংশ নেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারী সুরঞ্জিত সেনগুপ্তের শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমে বিশেষ প্রার্থনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.