Sylhet Today 24 PRINT

মাধবপুরে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলেছে

মাধবপুর প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগবাড়ি গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ হওয়া ২ মাদ্রাসার ছাত্রের ৫ দিন পর সন্ধান পেয়েছে তাদের পরিবার। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরাফেরা করার সময় মোজাহিদের ভাই জুনাঈদ মিয়া নিখোঁজ হওয়া তার ভাই মোজাহিদ ও সাইমুন কে উদ্ধার করেন।

গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক নিখোঁজ ছাত্রদের সন্ধান পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মাদ্রাসার ছাত্র সাইমুনের ভাই শফিক মিয়া জানান, গত ৫ ফ্রেরুয়ারি উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের উমরা খানের ছেলে মোজাহিদ মিয়া (১২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মীর শাহপুর গ্রামের সুমন মিয়ার ছেলে সাইমন মিয়া (১২) নিখোঁজ হয়। এরপর তাদের বিভিন্ন জায়গায় খোঁজা শুরু হয়। তাদের সন্ধান না পেয়ে গত ৬ ফ্রেরুয়ারি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হলে পুলিশ দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা প্রেরণ করে। দুই মাদ্রাসার ছাত্র একই দিনে নিখোঁজ হলে তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়। শুক্রবার সকালে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসার ছাত্রকে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরাফেরা করার সময় মোজাহিদের ভাই জুনাঈদ মিয়া নিখোঁজ হওয়া তার ভাই মোজাহিদ ও সাইমুন কে উদ্ধার করে। এ খবর দুই পরিবারে পৌছলে তাদের মধ্যে স্বস্থি ফিরে আসে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন পিপিএম নিখোঁজ হওয়া দুই মাদ্রাসার ছাত্রের সন্ধান পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করে বলেন মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বা কি ভাবে দুই ছাত্র চট্টগ্রাম গেল তা খতিয়ে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.