Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আইনগত সহায়তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৫

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।

আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা ফেরদৌসী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর রায় প্রমূখ।

পরে স্বেচ্ছায় রক্তদান করেন আইনজীবীগণ। এছাড়া আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় আইনগত সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.