Sylhet Today 24 PRINT

নগরীর ব্যস্ততম ভবনে ফায়ার সার্ভিসের মহড়া

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটে বানিজ্যিক এলাকায় অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানে মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সকালে নগরীর ব্যাস্ততম বানিজ্যিক এলাকা জিন্দাবাজারে একটি পাঁচতলা মার্কেটে মহড়া পরিচালনা করা হয়। এতে এ অঞ্চলের ফায়ার সার্ভিসের কর্মীবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

মহড়ায় বানিজ্যিক ভবনটিতে অগ্নিকান্ড ঘটার পর প্রাথমিক কার্যক্রম ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা প্রদর্শন করে বাহিনীর সদস্যরা।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম জানান, সিলেটের ভূমিকম্প ও অগ্নিকান্ডে ঝুকিপূর্ণ অনেক ভবন রয়েছে। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে এসব মহড়া পরিচালনা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.