Sylhet Today 24 PRINT

জাতীয় আইনগত সহয়াতা দিবসে মৌলভীবাজারে র‌্যালি

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০১৫

 'সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হল এবার'- এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহয়াতা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা ও দায়রা জজ মো. শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহম্মদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাস্সুম বেগম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ব্যাংক অ্যাসসিয়েশনের সভাপতি মো. আবু তাহের,জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনসহ জেলা জজ আদালতের কর্মকর্তা ও কামচারীরা অংশ নেন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.