Sylhet Today 24 PRINT

‘বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গুনগত মান ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে’

বানিয়াচং প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ইংল্যান্ডের লুটন সিটির মেয়র তাহির খান বলেন, আমরা বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে দেশে। দেশের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরত। বাঙ্গালীরা মেধা ও প্রজ্ঞায় ইংল্যান্ডের মাটিতে সর্বক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বানিয়াচংয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সিলেটের (জগন্নাথপুর) কৃতি সন্তান ইংল্যান্ডের লুটন সিটির মেয়র তাহির খানকে বানিয়াচং ডা. ইলিয়াছ একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি স্কুলের তথ্য-প্রযুক্তি খাতে অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী সুস্মিতা মণ্ডল পিংকির পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লুটন সিটির কাউন্সিলর ইরাক-উল-করিম, লুটন সিটির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজিলত আলী খান, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাহির খান আরও বলেন, বিশ্বমানের শিক্ষার উন্নয়ন ঘটাতে চাইলে দেশে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কোন প্রয়োজন নাই। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যত্নসহ গুনগত মান ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে।

সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সমাজ সেবক আক্কাস খান, অভিভাবক মাসুদ উল্লাহ খান সাজ্জাদ, মহিবুর রহমান বাবলু, সুদীপ্ত মন্ডল প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির। এ সময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও বানিয়াচং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজার নেতৃত্বে মেয়র ও কাউন্সিলরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে বানিয়াচংয়ের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমুহ ঘুরে দেখেন মেয়র ও কাউন্সিলরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক শেখ জোবায়ের জসিম, আব্দুল হক মামুন, আশিকুল ইসলাম, আতাউর রহমান, দেলোয়ার হোসেনসহ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.