Sylhet Today 24 PRINT

সিলেটে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

শনিবার সিলেটে অটোরিকশা শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক শনিবার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌরশহরের স্থানীয় টিকরবাড়ি এলাকাবাসী ও অটোরিকশা শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সব রুটের হাজারও যাত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.