Sylhet Today 24 PRINT

জেলা প্রশাসক কার্যালয়ে দুদক কর্মকর্তাদের উপর হামলা তদন্তে উচ্চ পর্যায়ের টিম

নিজস্ব প্রতিবেদক  |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারি আজিজুর রহমানকে ঘুষের টাকাসহ আটক করতে গিয়ে হামলার মুখে পড়ার ঘটনা তদন্তে নেমেছে দুদকের উচ্চ পর্যায়ের তদন্ত টিম।

শনিবার দুপুরে এই ঘটনা তদন্তে সিলেট আসেন দুদকের বিশেষ মহাপরিচালক আসাদুজ্জামান।  সিলেট এসে তিনি দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ৯ ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে দুপক্ষের বক্তব্য শুনেন।

সিলেটে পৌঁছেই মহাপরিচালক আসাদুজ্জামান দুদক সিলেট আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, রোববার জেলা প্রশাসনের অফিসের অভিযুক্ত কর্মচারি আজিজ সম্পর্কেও খোঁজ নেবেন দুদকের ওই কর্মকর্তা। পাশাপাশি অবরুদ্ধ হওয়া ও মারধরের ঘটনার মামলা করার বিষয়ে সিদ্ধান্ত  রোববার নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দুদক সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভীন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারি আজিজুর রহমানকে আটক করতে অভিযান চালান দুদকের সিলেট অফিসের কর্মকর্তারা। তাকে আটক করার পর জেলা প্রশাসনের কর্মচারিরা দুদক টিমের উপর চড়াও হয়। এতে কয়েকজন আহতও হন। ওইদিন রাতেই দুদক কর্মকর্তা বাদি হয়ে কোতোয়ালি থানায় জিডি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.