নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটে ২৯ হাজার টাকার জাল নোটসহ রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিতৃমহল এলাকা থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জাল নোটসহ রুবেল মিয়া নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।