Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম গোপন সংবাদের ভিত্তিতে আদাঐর গ্রামে অভিযান চালিয়ে ১বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী উপজেলার আদাঐর গ্রামের তালেব হোসেন এর পুত্র বাবুল হোসেন (৪২)কে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন ২০১৩ সালে একটি মামলায় তার ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.