Sylhet Today 24 PRINT

নগরীতে অবৈধ মোটরবাইক চালকদের বিরুদ্ধে অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীতে অবৈধ মোটর বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রোববার (১২ফেব্রুয়ারী) বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মোটরবাইক চালকদের ড্রাইভিং লাইন্সেসসহ বাইকের জরুরী কাগজপত্র না থাকায় জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি চালকদেরকে সচেতনতার সাথে চলাচলের জন্য সর্তক করে দেওয়া হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স। এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশও অভিযানে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.