Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে নতুন ওসি আতাউর রহমান

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আতাউর রহমান যোগদান করেছেন।

গত শনিবার রাতে বিদায়ী ওসি মো. আব্দুল বাতেন খাঁন নবাগত ওসি এস.এম আতাউর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

যোগদান করার পর নবাগত ওসি এস. এম আতাউর রহমান সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকালে বলেন, নবীগঞ্জ থানাকে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিমুক্ত করে একটি মডেল থানা হিসেবে রূপান্তর করতে চাই। কোন প্রকার অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না। এবং মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানী করা হবে না।

এজন্যে তিনি সাংবাদিকদের পাশাপাশি নবীগঞ্জের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এস.এম আতাউর রহমান গত ১১ ফেব্রুয়ারি শনিবার রাতে অফিসার ইনচার্জ হিসেবে নবীগঞ্জ থানায় যোগদান করেন। ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। তার দেশের বাড়ী চট্টগ্রামের চাঁদপুর জেলায়। এর আগে তিনি সিএমপি পাঁচলাইশ মডেল থানা, বাঁশখালি থানা, লোহাগড়া ও সর্বশেষ সিলেটে দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.