ওসমানীনগর প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে বৈধ ঘোষণা করা হয় মহিলা ভাইস চেয়ারম্যান পদে হুছনা বেগম ও শারমিন আক্তারের মনোনয়নও।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুনানিকালে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর ব্যাংক ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) যাচাই-বাছাইকালে ব্যাংকে ঋণ থাকায় চেয়ারম্যান পদে আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার এবং সার্টিফিকেট ও হলফনামা না দেওয়ায় আরেক মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হুসনা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়।