Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধে ইউএনও বরাবরে স্মারকলিপি

দিরাই প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

দিরাইয়ে ঐতিহ্যবাহী ধলের মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ধল গ্রামবাসী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তাড়ল ইউপি চেয়ারম্যানসহ গ্রামের শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়।

স্মারকলিপি থেকে জানা, যায় ধল গ্রামের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম স্থান কালনী নদীর দক্ষিণ পাড়ে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর পূজা উপলক্ষে যুগযুগ ধরে এই মেলা হয়ে আসছে। একটি স্বার্থান্বেষী মহল উন্নয়নের নামে এই মেলাটি লিজ দিয়ে মেলায় মদ, জোয়া ও অশ্লীল নাচ দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই নিয়ে এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন, ঐতিহ্যবাহী ধলের মেলা হোক আমরা চাই তবে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ করে শান্তি পুর্ন ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর পূজা যাতে হিন্দু ধর্মালম্বীরা নির্বিঘ্নে করতে পারে যে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.