জগন্নাথপুর প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আপিলের মাধ্যমে বৈধ হয়েছে দুই প্রার্থীর মনোনয়নপত্র।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের বরাবরে মনোনয়নপত্র বৈধ হওয়ার জন্য আবেদন করেন প্রার্থীরা। আবেদনের প্রেক্ষিতে তাঁদের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।
মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন ভাইস চেয়ারম্যান পদে ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম এই দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাইকালে ভাইস চেয়ারম্যান পদে এই দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষিত হয়েছিল।