Sylhet Today 24 PRINT

ভাষার মাসকে বরণ করতে শিশু সদনে এক কিলোমিটার আলপনা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

ভাষার মাসকে বরণ করতে সিলেট সরকারী শিশু পরিবারের শিশুরা ১ কিলোমিটারব্যাপী আলপনা আঁকছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) শিশু সদনে এই আলাপনার কাজ শুরু হয়। এতে সহযোগীতা করছে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল।

বাগবাড়ীস্থ সিলেট জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভিতরের সব রাস্তায় আলপনার কাজ করছে ৪০জন শিশু। আগামী  ১৭ ফেব্রুয়ারির মধ্যে আলপনার কাজ শেষ করা হবে বলে জানিয়েছে শিশু সদনের শিশুরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.