Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হাওর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সোহাগ মিয়া (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগ জয়দা গ্রামের তিতু মিয়ার ছেলে ও জয়দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহাগ। রাতে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে হাওরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.