Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগর প্রতিনিধি  |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে ৩০০ গ্রাম গাঁজাসহ রিবুল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এসআই মহিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাদীপুর ইউনিয়নেরর চাতলপাড় আকমত মিয়ার কলোনি থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম রিবুল। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউরকাপন গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

সোমবার রাতেই রিবুলের বিরুদ্ধে মাদক আইনে একটি (মামলা নং-১৬) দায়ের করা হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান মাদক সহ ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.