Sylhet Today 24 PRINT

ভোটের ফল ঘোষণার আগেই সিলেটে বিজয় মিছিল!

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৫

তখন রাত ১০ টা। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনের ফলাফল তখনও ঘোষিত হয়নি। তখনও ভোট গণণা চলছে। অথচ ফলাফল ঘোষণার আগেই 'ঢাকা ও চ্ট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে' সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠন। স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ওলামা লীগের ব্যানারে এই আনন্দ মিছিল করা হয়।

রাত ১০ টায় নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তিন সিটিতে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের হাতে ছিলো ডিজিটাল ব্যানার।

বিজয় মিছিলে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, আনোয়ারুল হক আলম, নির্মল সিংহ, শাহনেওয়াজ আলম পলাশ, বিক্রম কর সম্রাট, আবদুল হামিদ, সুমন সিংহ, পূজন চৌধুরী, তপন চৌধুরী, শাকিল আহমদ, অনিক, রাহুল, রিপন প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.