Sylhet Today 24 PRINT

সিসিক কাউন্সিলর শামীম ও হাসু সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ড দিনার খান হাসুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত সপ্তাহে এ দুই কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর জারি করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার সিসিক কার্যালয়ে পৌঁছায়।

বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সিসিক সূত্র জানায়, নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় (জিআর মামলা নং-৩৬০/২০১২) আদালতে অভিযোগপত্র জমা হওয়ার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত দুটি স্মারকে কাউন্সিলর শামীম ও হাসুকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে তা অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুলিপি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সরকারের বিভিন্ন দফতরে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.