নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
ফাইল ছবি
তারাপুর চা বাগান দখল করে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ ছয় আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৫ জন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন।
এ তথ্য জানিয়েছেন আদালতের এপিপি মাহফুজুর রহমান। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে এ মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছিলেন। এ নিয়ে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল।
এ মামলার আসামিরা হচ্ছেন- রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত।
উলেখ্য, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গত ২ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়।