Sylhet Today 24 PRINT

‘নির্যাতিত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের আইনি সহায়তা দিতে আমি সবসময় প্রস্তুত’

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

নবীগঞ্জের থানার নবাগত অফিসার ইনচার্জের যোগদান উপলক্ষে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, এলাকা মাদকমুক্তসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা নির্যাতিতদের পক্ষে সব সময় আছি। যে সকল নিম্নবিত্ত, মধ্যবিত্তরা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের ন্যায় বিচার ও আইনি সহায়তা দিতে আমি সব সময় প্রস্তুত।

ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিনহার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, বড় ভাকৈর পশ্চিম ইউপির চেয়ারম্যান সত্যজিত দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, ঠিকাদার আজিজুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ সঈফা রহমান কাকলি, কবি নিলুফা আক্তার নিলু, আওয়ামীলীগ নেতা সৈলেন্দু গুপ্ত রানু, জেলা কৃষকলীগ নেতা এম এ মুমিন, ইউপি সদস্য মো. সাইফুল, মহিলা সদস্য দুর্গা রানি, সাবেক মেম্বার নঈম উদ্দিন, আহমদ আব্দুল কালাম প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.