Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা খুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি  |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বংশিব পাশার হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বংশিব পাশার হুকুড়া গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার সাথে বাড়ি থেকে পায়ে হাঁটা রাস্তা নিয়ে তার ভাতিজা মোর্শেদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে চাচা লোকমান মিয়াকে আঘাত করতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) বিল্লাল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.