নবীগঞ্জ প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় নবীগঞ্জ শহরে চারটি চালের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার উক্ত অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শহরের নতুন বাজার মোড় এলাকার কয়েকটি চালের দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। সেখানে কয়েকটি দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে সেবা চালের আড়ৎ এর মালিক গৌরাঙ্গ চন্দ্র দাশকে ১৫ হাজার টাকা, মেসার্স আলম টেড্রার্স এর মোঃ বদরুল আলমকে ১০ হাজার টাকা, রায় টেড্রার্সের দিনেশ রায়কে ৫হাজার টাকা ও জননী শঙ্করী চালের আড়ৎ এর অরবিন্দু পালকে ৫হাজারসহ এই চার প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার।
এসময় থানার উপ পরিদর্শক (এসআই) চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।