Sylhet Today 24 PRINT

টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলা : ২ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীর টিলাগড়ে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জন আহত হওয়ার ঘটনায় আটক ২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ রিমান্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের ১ম আদালতের বিচারক মামুনুর রহমান ছিদ্দিকি।

রিমান্ড মঞ্জুর হওয়া ২ আসামি হলেন- কামরান আহমদ সজল ও রুমান আহমদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ছোবহান চৌধুরী দিপন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার (মামলা নং-শাহপরান জিআর ২৪/২০১৭) তদন্তকারী কর্মকর্তা আসামি কামরান আহমদ সজল ও রুমান আহমদের রিমান্ডের প্রার্থনা করলে দালত আসামিদ্বয়ের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিতু কান্ত দাস ও অ্যাডভোকেট গোলাম ছোবহান চৌধুরী দিপন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এসময় মুখোশ পরিহিত ৩-৪ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনজনের মধ্যে গুরুতর আহত রাজনকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.