ছাতক প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
ছাতকে ৩দিন ব্যাপী দূর্বীণ শাহ’র বার্ষিক ওরস মোবারক বুধবার রাত থেকে শহরের দূর্বীণ টিলায় শুরু হয়েছে। দূর্বীণ শাহ’র পুত্র ফকির আলম শাহ’র সভাপতিত্বে ও স্কাউট পাবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সুনামগঞ্জ জেলা কালচারাল কর্মকর্তা মঞ্জুরুল হক, ওয়ার্ড কাউন্সিলর সুদীপ রায়, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। এসময় নোয়ারাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, শাহ ইলিয়াছ, শাহ আলম, কালা শাহ, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, শিমুল দত্ত ময়না, অজিত দাস, জাহিদ হাসান সুহেলসহ দূর্বীণ শাহ’র ভক্ত-আশেকানগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত দূর্বীণ শাহ ছাতক তথা সুনামগঞ্জবাসীর গর্ব। দূর্বীণ শাহ ও তার অসাধারণ লিখনি নিয়ে বিভিন্নভাবে চলছে গবেষণা। আধ্যাত্মিক পুরুষ দূর্বীণ শাহ’র রচনাবলীর মধ্যে তিনি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। তার রচনাবলী চর্চার মাধ্যমে তাকে আজীবন মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে।