Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্বাস্থ্য সেবায় আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য সেবায় আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের পৃষ্ঠপোষকতায় উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।

বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মদ হোসেন, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, ইপিআই সুপারভাইজার শাহ্ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ, সমাজসেবক আব্দুল মতিন কদর, কাজী আব্দুল মুমিত, বড়লেখা উপজেলা ইপিআই সুপারভাইজার শৈলেশ দেব নাথ, ইউপি সদস্য তেরাব আলী, আব্দুস সামাদ, হাজী সাইফুজ্জামান সারওয়ার, আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মানিক প্রমুখ।

উল্লেখ্য, স্বাস্থ্য সেবায় আদর্শ বর্ণি ইউনিয়ন গঠনের লক্ষ্যে শতভাগ গর্ভবতী মহিলার নিবন্ধনসহ স্বাস্থ্যসেবা বিষয়ক ১০টি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.