Sylhet Today 24 PRINT

আজ সিলেট মাতাতে আসছেন জেমস

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

আজ সিলেট আসছেন নগরবাউলের জেমস। সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড দল ‌ ‘ব্যান্ড কমিউনিটি’র আমন্ত্রনে ‘ডাউন টু আর্থ’ শীর্ষক কনসার্টের মঞ্চ মাতাতে আসছেন তিনি।

শুক্রবার নগরীর শাহী ঈদগাহস্থ উপজেলা খেলার মাঠে কনসার্টটি শুরু হবে। কনসার্টে প্রবেশের জন্য ভি আই পি ও স্টান্ডিং টিকেটের ব্যবস্থা করা হয়েছে যার নির্ধারিত মূল্য যথাক্রমে ৩০০ টাকা এবং ১৫০টাকা।

টিকিট প্রাপ্তির জন্যে ০১৭০৮-৯৯৫৩৭৬, ০১৬৮৩-২৭৬৬৫৫, ০১৭৫৯-২৮৭০১০ ও ০১৬৮৬-৭৪০৮৩৬  নাম্বারে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ এবং ক্রয় করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.