Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ২৪ কেজি গাঁজাসহ একজন আটক

ওসমানীনগর প্রতিনিধি  |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে ২৪ কেজি গাঁজাসহ কামাল মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার বুরুঙ্গা প্রথমপাশা সড়কের সামনে থেকে দুই বস্তা গাঁজাসহ কামালকে আটক করা হয়।

আটককৃত কামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পনারগাও গ্রামের সিরাজুল আলীর ছেলে। তিনি হবিগঞ্জ থেকে গাঁজা নিয়ে ওসমানীনগরের ব্যবসায়ীদের নিকট বিক্রি করার জন্য এসেছিলেন বলে পুলিশ জানায়।

ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু'টি বস্তায় থাকা ২৪ কেজি গাঁজাসহ কামালকে আটক করে থানায় নেয়া হয়েছে। কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.