Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে একজনের প্রার্থীতা প্রত্যাহার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভাইস চেয়ারম্যান পদ থেকে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র জয়নুল ইসলামের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে নির্বাচনে অংশগ্রহণ কারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীসহ সর্বমোট ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। হয়। পরে ওই দুই প্রার্থীর আপীল আবেদনে তাদের মনোনয়ন পত্র বৈধ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.