হবিগঞ্জ প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন মামলার ১৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত উপজেলার সুনামপুর, প্রথমরেখ, যাত্রাপাশা, কাকুড়া, দক্ষিণ সাঙ্গর ও মার্কুলী গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আব্দুল মালেক, একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সুফি মিয়া, আব্দুন নুর, ময়না মিয়া, প্রথমরেখ গ্রামের আব্দুল লতিফের ছেলে দুলা মিয়া, খেলা মিয়া, মিয়া হোসেন ও তার ছেলে রিপন মিয়া, যাত্রাপাশা গ্রামের মঙ্গল উল্লার ছেলে সদাগর মিয়া, কাকুড়া গ্রামের শাহ আব্দুর রহমানের ছেলে লিটন মিয়া ও একই গ্রামের শাহ আরজত আলীর ছেলে শাহ আলমগীর, সাহেব আলী, সাবেদ আলী, দক্ষিণ সাঙ্গর গ্রামের আব্দুল মালিক, তোতা মিয়া ও মার্কুলী’র শাহনূর মিয়া।বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত এসব আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।