Sylhet Today 24 PRINT

শফিক চৌধুরীর গাড়ি ভাংচুরের জেরে ট্রাকশ্রমিক নেতার বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট মহানগরীর টিলাগড়ে অবস্থিত গোপালটিলায় ট্রাকশ্রমিক নেতা আবু সরকারের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার বিকাল আড়াইটার দিকে নগরীর সোবহানীঘাটে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-৪৪৯৯) তে পরিবহন শ্রমিকরা হামলা চালায়। এরই জের ধরে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা আবু সরকারের বাসায় হামলা করেন।

জানা গেছে, শফিক চৌধুরীর উপর হামলাকারী পরিবহন শ্রমিকরা ট্রাকশ্রমিক নেতা আবু সরকারের অনুসারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.