বড়লেখা প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় (১৮ ফেব্রুয়ারি) শনিবার পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। পৃথক এসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
সকালে সিংহগ্রাম স্কুল প্রাঙ্গণে উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন ও শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, এপিপি গোপাল দত্ত, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বদরুল হোসেন।
এদিকে দুপুরে গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী পারভেজ ঈষেণ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী আইন উদ্দিন, শিক্ষক রশিদ আহমদ খান, সরফ উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভবন দুটি’র নির্মাণ কাজে সরকারের ব্যয় হচ্ছে ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৫৭৭ টাকা।