Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে লেগুনা চাপায় শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জের জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকলিমা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ-কাটওইর সড়কেছোট গাগটিয়াএলাকার নবাব আলীর শিশু কন্যা আকলিমা রাস্তা পারাপারের সময় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ গামি একটি লেগুনা চাপা দেয়। এতে ঘটনা স্থলেই আকলিমা নিহত হয়। স্থানীয়রা লেগুনাটি আটকের চেষ্টা করলে সেটি দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

জামালগঞ্জ থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক লেগুনাটি আটকের চেষ্টা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.