Sylhet Today 24 PRINT

শফিক চৌধুরীর গাড়িতে হামলা : আবু সরকারসহ ২০ শ্রমিক আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের সাথে জড়িত থাকার অভিযোগে শ্রমিক নেতা আবু সরকারসহ ২০ জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সভাপতি মো: দিলু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হচ্ছেন- আবু সরকার, মুজিবুর রহমান মুজিব, মো: আমীর উদ্দিন, মো: আনোয়ার খান পাঠান, মো: সোহেল আহমদ, আব্দুস শহিদ, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, আমিনুল ইসলাম শাহিন, আব্দুল হামিদ, আবু ছায়েম, সাব্বির আহমদ পাখি, মো: সালেক মিয়া, সাব্বির আহমদ, শফিক আহমদ, ফয়ছল মিয়া, মো: জাহাঙ্গীর মিয়া, মো: কালা মিয়া, মো: শফিক মিয়া ও মো: আবুল মিয়া।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহন শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠক শেষে গাড়িতে করে ফিরছিলেন শফিক। ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিকরা।

সোবহানীঘাট এলাকায় পৌঁছালে শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পরিবহন শ্রমিকরা। এ সময় গাড়ির কাঁচ ভেঙ্গে শফিক চৌধুরীর হাত কেটে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.