বিশ্বনাথ প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব-কাউপুর গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের সড়ক পাকাকরণ কাজ শুরু করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামবাসী উদ্যোগে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম শওকত বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী উন্নয়ন উদ্যোগ। সরকারের কোন বরাদ্দ নেই, অথচ আমি ওই সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি।
পূর্ব কাউপুর ঐক্য পরিষদের সভাপতি মতি লাল দে’র সভাপতিত্বে ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ নবীন সোহেলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা শাহ আশিকুর রহমান, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্টা প্রবাসী শাহ মস্তাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূর্ব কাউপুর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় চন্দ্র দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী সোনাফর আলী, সমীরণ দে, ফনি লাল দে, মাসুক আলী, আবদুল খালিক, প্রবাসী নাজিম উদ্দিন, সংগঠক শাহ আমির উদ্দিন, মফিজ আলী, রুনু কান্ত দে, শ্যামল দে, বিকাশ দে, জাহেদ আহমদ, মাজহারুল ইসলাম, রাহেল আহমদ।