হবিগঞ্জ প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৩ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকের বাদ্য ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন জেলা প্রশাসক সাবিনা আলম। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সকাল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি, বাউল গান, নৃত্যনাট্যের মধ্য দিয়ে রাত ১০টায় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে।
উৎসবে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমী, সুরবিতান ললিতকলা একাডেমি, খোয়াই থিয়েটার, বর্ণমালা খেলাঘর আসর, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, সহযাত্রী নাট্য সমাজ, বামবক্ষ, নৃত্যভূমি, চারুকন্ঠ, বিহঙ্গ সংগীত নিকেতন, আনন্দবাজার সাংস্কৃতিক পরিষদসহ জেলার বিভিন্ন স্থানের শিল্পীরা।
প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসবে বাউল সূর্যলাল দাশ এবং শিল্পী আশিক সঙ্গীত পরিবেশন করেন।