Sylhet Today 24 PRINT

একুশের সকালে সিলেটে শ্রুতির বর্ণমালার মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রুতি সিলেট আগামী ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আয়োজন করতে যাচ্ছে বর্ণমালার মিছিল।

এদিন সকাল ৭টা ৩০ মিনিটে শ্রুতি'র পুরানলেনস্থ কার্যালয় থেকে সূচনা হবে এ মিছিলের। মিছিলটি শেষ হবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে।

শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত জানান, বর্ণমালার মিছিলের আয়োজনে আরও থাকবে একুশের গান ও আবৃত্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.