Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বড়লেখা প্রতিনিধি  |  ২৯ এপ্রিল, ২০১৫

বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসারের হস্থক্ষেপে বুধবার একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। মানবাধিকার কর্মী আব্দুল আজিজের কাছ থেকে সংবাদ পেয়ে ইউএনও তাৎক্ষনিক উদ্যোগ নেয়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সেতু আক্তার সিমা (১২)।  

জানা গেছে, উপজেলা সদরের উত্তর চৌমুহনী বারইগ্রাম কলোনীর মৃত চুনু মিয়ার কিশোর ছেলে বাচন মিয়ার সাথে নুর উদ্দিনের মেয়ে সেতু আক্তার সিমা (১২) শুক্রবার বিয়ের দিনক্ষন ঠিক হয়। স্থানীয় মানবাধিকার কর্মী আব্দুল আজিজ এ বাল্যবিয়ের আয়োজন না করতে বরের মা রিনা বেগম ও কনের বাবা-মাকে পরামর্শ দেন।

বিয়ে পন্ডের আশংকায় বর-কনের পরিবার বুধবার গোপনে বিয়ের প্রস্তুতি নিলে মানবাধিকার কর্মী আব্দুল আজিজ বিষয়টি ইউএনও’কে অবহিত করেন।

ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান জানান, খবর পেয়ে মহিলা বিষয়ক অফিসের স্টাফ মৃগেন কান্তি ভাদুড়ীকে পাঠিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে বর-কনের অভিভাবকের নিকট থেকে আন্ডার টেইকেন নেয়া হয়েছে।   


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.