নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারী, ২০১৭
ফাইল ছবি
আজ বৃষ্টি হতে পারে সিলেটে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে সিলেটের আকাশ। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় থেমে থেমে সিলেটের বিভিন্ন স্থানে আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের উত্তর দিক নেত্রকোনা অঞ্চলে সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে রাতের দিকে বৃষ্টি হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ ৬ মিলিমিটারের মত থেমে থেমে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।